সোনাকানিয়া মহিষাবান এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গোশত বিতরণ
অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে, নোভা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার গাবতলী উপজেলার সোনাকানিয়া (মহিষাবান) এলাকায় অসহায় পরিবারের মাঝে গোশত বিতরণ করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের মৌলিক চাহিদার কিছুটা হলেও পূরণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আমরা বিশ্বাস করি, মানবতার প্রকৃত সৌন্দর্য একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই। ইনশাআল্লাহ, আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কার্যক্রমের বিবরণ
- তারিখ: ২৫ অক্টোবর ২০২৬
- গোস্ত বিতরণ: ৪০+ টি পরিবার
- স্থান: সোনাকানিয়া, মহিষাবান, গাবতলী, বগুড়া
কার্যক্রমের কিছু ফটো:
ভবিষ্যৎ অংশগ্রহণের আহ্বান
মানবতার এই যাত্রায় আপনিও আমাদের পাশে থাকতে পারেন। আপনার একটি ছোট্ট সহযোগিতা ও সদিচ্ছা অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
আমাদের সাথে যুক্ত হতে এবং সহযোগিতার হাত বাড়াতে যোগাযোগ করুন: Donate Now
নোভা ফাউন্ডেশন
মানুষের কল্যাণে, মানবতার সেবায়।