বিনামূল্যে চক্ষু সেবা এবং স্বাস্থ্যসেবা প্রদান
নোভা ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের চক্ষু সেবা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২১ আগস্ট 2026, শুক্রবার তারিখে বিনামূল্যে চক্ষু সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
এই ক্যাম্পের মাধ্যমে চোখের বিভিন্ন সমস্যার প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হবে, যাতে মানুষ সুস্থ দৃষ্টিশক্তি ফিরে পায় এবং উন্নত ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
🩺 সেবাসমূহ:
- চোখের সাধারণ পরীক্ষা
- চোখের ছানি (Cataract) শনাক্তকরণ ও বিনামূল্যে অপারেশন
- চশমার পাওয়ার পরীক্ষা
- প্রয়োজনীয় চোখের ওষুধ বিতরণ
- চোখের রোগ বিষয়ে চিকিৎসা পরামর্শ
- অন্যান্য বিভিন্ন রোগের চিকিৎসা সেবা
- জটিল রোগীদের জন্য রেফারেল সেবা
🩺 অনুষ্ঠানের বিবরণ:
📅 তারিখ: ২১ আগস্ট 2026, শুক্রবার
🕓 সময়: বাদ জুমা
📍 স্থান: সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানা, সোনাকানিয়া, মহিষাবান, গাবতলী, বগুড়া
আপনার আশেপাশের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষদের মধ্যে এই বিনামূল্যের চিকিৎসা সেবার তথ্যটি জানিয়ে দিন এবং মানবিক উদ্যোগটি ছড়িয়ে দিতে পোস্টটি শেয়ার করুন।
🤝 আসুন, সামর্থ্য অনুযায়ী আর্তমানবতার সেবায় এগিয়ে আসি.
💛 অনুদান করতে এখানে ক্লিক করুন: Donate Now