Upcoming Events

নোভা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

নোভা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

আপনার ও আপনার প্রিয়জনের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নোভা ফাউন্ডেশন নিয়ে আসছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা—যেখানে সঠিক যত্ন, পরামর্শ ও ওষুধ পাবেন একদম বিনামূল্যে!

অনুষ্ঠানের বিবরণ

  • তারিখ: প্রতি মাসের প্রথম শুক্রবার
  • সময়: বাদ জুমা
  • স্থান: সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানা, মহিষাবান, গাবতলী, বগুড়া

এই সেবা কার্যক্রমে অন্তর্ভুক্ত

  • সাধারণ রোগের চিকিৎসা ও পরামর্শ
  • প্রয়োজনে বিনামূল্যে ওষুধ বিতরণ
  • স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ

উদ্দেশ্য

এই উদ্যোগের লক্ষ্য হলো সমাজের অবহেলিত, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাতে তারা সুস্থ জীবনের সুযোগ পান।

আপনার অংশগ্রহণ

আপনার পরিবার, প্রতিবেশী ও পরিচিত দরিদ্র মানুষদের নিয়ে আসুন এবং এই সেবায় অংশ নিন।

🤝 সহযোগিতায়: মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি, বগুড়া

View Details

Past Events

সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মানবতার সেবায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে নোভা ফাউন্ডেশন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এই মানবিক উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

প্রতি মাসের প্রথম শুক্রবার আয়োজিত এই কার্যক্রমের ধারাবাহিকতায় এবারও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে। চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার উদ্দেশ্য।

✨ কার্যক্রমের মূল চিত্র:

  • সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান।
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ।
  • স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান।
  • দুস্থ ও অসহায় মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা।

নোভা ফাউন্ডেশনের এই ধারাবাহিক উদ্যোগ সমাজের আরও বেশি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস।

Free Medical Camp and Medicine Distribution
Free Medical Camp and Medicine Distribution

মানুষের কল্যাণে এগিয়ে আসাই মানবতার প্রকৃত সৌন্দর্য। ছোট ছোট মানবিক উদ্যোগই একদিন সমাজে বড় পরিবর্তন আনতে পারে। আমরা চাই, আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এবং ভবিষ্যতে আরও বেশি সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।

Free_Medical_Camp_And_Medicine_Distribution

এই মানবিক কার্যক্রম সফল করতে সহযোগিতা করা সকল চিকিৎসক, স্বেচ্ছাসেবক, দাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

আমাদের এই মহৎ যাত্রায় অংশীদার হতে বা অনুদান দিতে ভিজিট করুন: Donate Now

মানুষের কল্যাণে, মানবতার সেবায় — নোভা ফাউন্ডেশন। ❤️

View Details
গাজার মানুষের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকার মানবিক সহায়তা

গাজার মানুষের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকার মানবিক সহায়তা

Mohseen Platform ব্যবহার করে Nova Foundation গাজার মানুষের জন্য মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে প্রদান করেছে। Alpha Net- এর Silver Jubilee Celebration Program (08 Aug,2026)-এ Mohseen Platform-এর মাধ্যমে লাইভ ডোনেশনে ১,২২,৫৬০ টাকা সংগ্রহ করা হয়। এছাড়া প্রতিশ্রুত অনুদানের মধ্য থেকে আরও ২,৫০০ টাকা পাওয়া যায়। ফলে মোট সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়ায় ১,২৫,০৬০ টাকা।

এই উদ্যোগকে আরও অর্থবহ করতে Nova Foundation-এর নিজস্ব তহবিল থেকে আরও ২৪,৯৪০ টাকা যোগ করে মোট ১,৫০,০০০ টাকার চেক Jewel Haque Munshi এবং তার Team-এর হাতে তুলে দেওয়া হয়। তাঁরা ইতোমধ্যে গাজার মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।

গাজার জনগণের জন্য মানবিক সহায়তা
গাজার জনগণের জন্য মানবিক সহায়তা

এই মহৎ উদ্যোগে যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, Nova Foundation-এর পক্ষ থেকে তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

🧑 গাজার মানুষের পাশে দাড়াতে যোগাযোগ করুণ: Contact Jewel Haque Munshi.

মানবিকতার এই যাত্রায়, আমরা আছি গাজার পাশে।

View Details
ধারাবর্ষা চর এলাকার মানুষদের পাশে Nova Foundation

ধারাবর্ষা চর এলাকার মানুষদের পাশে Nova Foundation

বগুড়া জেলার সারিয়াকান্দি থানার ধারাবর্ষা চর এলাকায় Nova Foundation-এর টিম গিয়েছিল সেইসব মানুষের পাশে দাঁড়াতে, যারা প্রতিদিন খোলা আকাশের নিচে তীব্র রোদে গরু-মহিষ চরিয়ে জীবিকা নির্বাহ করেন।

তীব্র রোদের কষ্ট কিছুটা কমাতে তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ছাতা। আর চর এলাকায় মশার উপদ্রব বেশি হওয়ায় তাঁদের দেওয়া হয়েছে মশারি।

চরের রাখালদের সহযোগিতায় আমরা খুঁজে নিয়েছি সত্যিকার অর্থে যাঁদের এসব প্রয়োজন। এরপর গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত—পায়ে হেঁটে তাঁদের কাছে পৌঁছে দিয়েছি প্রয়োজনীয় জিনিসগুলো।

কারও রোদের দিনে একটু ছায়া, কিংবা রাতে একটু স্বস্তির ঘুম এনে দিতে পারাটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া।

❤️ ছাতা ও মশারি বিতরণ

ধারাবর্ষা চর এলাকার মানুষের পাশে Nova Foundation
ধারাবর্ষা চর এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম
ধারাবর্ষা চর এলাকার রাখালদের মাঝে ছাতা ও মশারি বিতরণ
ধারাবর্ষা চর এলাকায় সহায়তা প্রদান
চর এলাকার মানুষের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
ধারাবর্ষা চর এলাকায় Nova Foundation-এর টিম

🙌 আপনিও পাশে থাকতে পারেন

আমাদের এ ধরনের আরও মানবিক উদ্যোগে সহযোগিতা করতে আপনিও অনুদান প্রদান করতে পারেন। আপনার ছোট্ট সহায়তাই কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

💛 অনুদান করতে: Donate Now

একের সাহায্যে অন্যের জীবন — Nova Foundation

View Details
বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন

বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন

গতকাল, ২১ আগস্ট ২০২৬ তারিখে নোভা ফাউন্ডেশনের উদ্যোগে সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় আয়োজন করা হয়েছিল বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা কার্যক্রম। এটি ছিল এক মানবিক উদ্যোগ, যার লক্ষ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের সুস্থতা ফিরিয়ে দেওয়া।

👨‍👩‍👧‍👦 ক্যাম্পের কিছু গুরুত্বপূর্ণ ফলাফল:

  • ৫০ জনের চোখের পরীক্ষা ও বিনা বিনামূল্যে সেবা প্রদান
  • ১০+ জনের চোখের ছানি (Cataract) অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে
  • ১০০+ পরিবারের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
Free Eye And Healthcare Program
Free Eye And Healthcare Program
Free Eye And Healthcare Program
Free Eye And Healthcare Program

👁️ ফ্রি চোখের পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প ভিডিও:

🙌 আপনারা যারা পাশে ছিলেন:

আপনার ছোট্ট সহায়তাই কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

💛 অনুদান করতে এখানে ক্লিক করুন: Donate Now

View Details
নোভা ফাউন্ডেশন ও PCSU-এর উদ্যোগে ঘর নির্মাণ ও টিউবওয়েল স্থাপন

নোভা ফাউন্ডেশন ও PCSU-এর উদ্যোগে ঘর নির্মাণ ও টিউবওয়েল স্থাপন

আলহামদুলিল্লাহ, আরও একটি পরিবারের নিরাপদ আশ্রয় ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার কাজ চলমান।

নওগাঁ জেলার শেলোগাছী ইউনিয়নের একটি অসহায় পরিবারের জন্য নোভা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং প্রবাসী কমিউনিটি শেলোগাছী ইউনিয়ন (PCSU), নওগাঁ-এর উদ্যোগে নতুন ঘর নির্মাণ ও একটি টিউবওয়েল স্থাপনের কাজ এগিয়ে চলছে।

দীর্ঘদিন ধরে পরিবারটি অনিরাপদ ও জরাজীর্ণ পরিবেশে বসবাস করে আসছিল। পাশাপাশি বিশুদ্ধ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাদের দৈনন্দিন জীবনে নানা দুর্ভোগ পোহাতে হতো। পরিবারটির কষ্টের কথা বিবেচনা করে তাদের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য ঘর এবং বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আলহামদুলিল্লাহ, ঘর নির্মাণের কাজ ইতোমধ্যে অনেকটাই সম্পন্ন হয়েছে এবং টিউবওয়েল স্থাপনের কাজও চলমান রয়েছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই সম্পূর্ণ কাজ শেষ করে পরিবারটির কাছে নতুন ঘর ও টিউবওয়েল হস্তান্তর করা হবে।

এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা আর্থিক সহযোগিতা, শ্রম, পরামর্শ এবং দোয়ার মাধ্যমে পাশে আছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতায় একটি অসহায় পরিবার পেতে যাচ্ছে নিরাপদ আশ্রয় এবং বিশুদ্ধ পানির নিশ্চয়তা।

আল্লাহ তাআলা এই মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত সবার সহযোগিতা কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

আমাদের এ ধরনের আরও মানবিক উদ্যোগে সহযোগিতা করতে অনুদান প্রদান করুন: Donate Now

View Details
অসহায় পরিবারের জন্য নিরাপদ ঘর নির্মাণ সম্পন্ন: মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

অসহায় পরিবারের জন্য নিরাপদ ঘর নির্মাণ সম্পন্ন: মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত

আলহামদুলিল্লাহ, নোভা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং প্রবাসী কমিউনিটি শৈলগাছী ইউনিয়নের উদ্যোগে অসহায় পরিবারটির জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য ঘর নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

নওগাঁ জেলার শৈলগাছী ইউনিয়নের শৈলগাছী গ্রামের অসহায় মোঃ আব্দুল আলীম ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে একটি ভাঙা ও জরাজীর্ণ ঘরে অত্যন্ত কষ্টের মধ্যে বসবাস করছিলেন। বর্ষাকালে ঘরের ছাউনি দিয়ে পানি পড়ত এবং ঝড়ো আবহাওয়ায় পুরো পরিবারকে আতঙ্কের মধ্যে রাত কাটাতে হতো।

পরিবারটির অসহায় অবস্থার কথা জানতে পেরে নোভা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং প্রবাসী কমিউনিটি শৈলগাছী ইউনিয়ন (PCSU), নওগাঁ-এর উদ্যোগে তাদের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য ঘর নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়।

মহান আল্লাহর অশেষ রহমতে এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় ঘর নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন এই ঘরটি পরিবারটির জীবনে নিরাপত্তা, স্বস্তি ও নতুনভাবে বেঁচে থাকার আশা নিয়ে এসেছে।

এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা আর্থিক সহযোগিতা, শ্রম, পরামর্শ ও দোয়ার মাধ্যমে পাশে ছিলেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতার কারণেই একটি অসহায় পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।

আল্লাহ তাআলা এই মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত সবাইকে উত্তম প্রতিদান দান করুন, তাঁদের দান ও শ্রম কবুল করুন এবং পরিবারটির নতুন ঘরকে শান্তি, নিরাপত্তা ও বরকতের ঠিকানা হিসেবে কবুল করুন।

মানবতার কল্যাণে আমাদের এই পথচলা অব্যাহত থাকুক।

আসুন, সম্মিলিত প্রচেষ্টায় আরও অসহায় পরিবারের পাশে দাঁড়াই।

আমাদের এ ধরনের আরও মানবিক উদ্যোগে সহযোগিতা করতে অনুদান প্রদান করুন: Donate Now

View Details
অষ্টমবারের মতো বগুড়ার সোনাকানিয়ায় সম্পন্ন হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

অষ্টমবারের মতো বগুড়ার সোনাকানিয়ায় সম্পন্ন হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম

গত ০৩ জুলাই ২০২৬, রোজ শুক্রবার, নোভা ফাউন্ডেশনের উদ্যোগে সোনাকানিয়া মাদ্রাসা ও এতিমখানা, মহিষাবন, গাবতলী, বগুড়ায় ৮ম বার অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।

✨ কার্যক্রমের মূল চিত্র:

  • ৯০+ অসহায় ও দুস্থ পরিবারকে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ প্রদান
  • বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ।
  • স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান
Medical Camp Program July 2026
Medical Camp Program July 2026
Medical Camp Program July 2026
Medical Camp Program July 2026

সকল চিকিৎসক, স্বেচ্ছাসেবক, দাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

আমাদের এই মহৎ যাত্রায় অংশীদার হতে বা অনুদান দিতে ভিজিট করুন: Donate Now

পামানুষের কল্যাণে, মানবতার সেবায় - নোভা ফাউন্ডেশন।

View Details
নোভা ফাউন্ডেশন উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ছাগলের গোস্ত বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন

নোভা ফাউন্ডেশন উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ছাগলের গোস্ত বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন

মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে নোভা ফাউন্ডেশন বগুড়ার গাবতলী উপজেলার সোনাকানিয়া ও মহিষাবান এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ছাগলের গোস্ত বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। এই উদ্যোগের মাধ্যমে ৩টি ছাগল থেকে প্রাপ্ত গোস্ত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের বিবরণ

  • তারিখ: ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ (রবিবার)
  • গোস্ত বিতরণ: ৪৫+ টি পরিবার
  • স্থান: সোনাকানিয়া, মহিষাবান, গাবতলী, বগুড়া

আমাদের লক্ষ্য

এই উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশন যে লক্ষ্যগুলো বাস্তবায়ন করেছে:

  • সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানো
  • অসহায় মানুষের মুখে হাসি ফোটানো
  • সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া
  • সম্মিলিত সহযোগিতার মাধ্যমে জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা
Goat_Meat_Distribution
Goat_Meat_Distribution
Goat_Meat_Distribution
Goat_Meat_Distribution

আমাদের বার্তা

"মানুষের কল্যাণে সামান্য অবদানও একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।"

এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি নোভা ফাউন্ডেশন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

মহান আল্লাহ তাআলা সকল সহযোগীকে উত্তম প্রতিদান দান করুন। জাজাকাল্লাহু খইরন।

ভবিষ্যৎ অংশগ্রহণের আহ্বান

আপনি চাইলে নোভা ফাউন্ডেশন এর মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। অনুদান প্রদান করতে Click করুন Donate Now এ।

🤝 সহযোগিতায়: নোভা ফাউন্ডেশন - "একের সাহায্যে অন্যের জীবন"

View Details
মানবতার সেবায় নোভা ফাউন্ডেশন: ধারাবাহিকতায় আরও একটি সফল দিন

মানবতার সেবায় নোভা ফাউন্ডেশন: ধারাবাহিকতায় আরও একটি সফল দিন

গত ১২ জুন ২০২৬, রোজ শুক্রবার, বগুড়ার গাবতলীর মহিষাবানে নোভা ফাউন্ডেশনের উদ্যোগে আবারও অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা পাশে দাঁড়িয়েছি সেইসব মানুষের, যাদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া এখনও একটি বড় চ্যালেঞ্জ।

✨ কার্যক্রমের মূল চিত্র:

  • ৮৫+ অসহায় ও দুস্থ পরিবারকে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ প্রদান
  • বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ।
  • স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান
Medical Camp Program June 2026
Medical Camp Program June 2026
Medical Camp Program June 2026
Medical Camp Program June 2026

প্রতি মাসে আমাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মানুষের মুখের হাসি এবং আন্তরিক কৃতজ্ঞতাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।

আমাদের এই মহৎ যাত্রায় অংশীদার হতে বা অনুদান দিতে ভিজিট করুন: Donate Now

পাশে থাকুন, ভরসা রাখুন নোভা ফাউন্ডেশনে।

একসাথে গড়ি মানবিক ও সুন্দর আগামী।

View Details
নোভা ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির গোশত বিতরণ

নোভা ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানির গোশত বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের তৃতীয় দিনে নোভা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নতুন ইছামারা (সাবেক কামালপুর) নদীভাঙন এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

এ বছর কিছু সহৃদয়বান ব্যক্তি নোভা ফাউন্ডেশনকে একটি গরু ও চারটি ছাগল কোরবানির জন্য প্রদান করেন। তাদের এই আমানত যথাযথভাবে পৌঁছে দিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে নদীভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।

qurbani-meat-distribution-2026
qurbani-meat-distribution-2026
qurbani-meat-distribution-2026
qurbani-meat-distribution-2026

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোভা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান Akramul Haider। তিনি বলেন, "কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা এবং মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই কোরবানির আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গেও ভাগাভাগি করে নিতে।"

নোভা ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবকল্যাণে এবং অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

🤝 মানবতার সেবায়, মানুষের পাশে

📍 নতুন ইছামারা গ্রাম, সারিয়াকান্দি, বগুড়া

View Details
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নোভা ফাউন্ডেশনের উদ্যোগ

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নোভা ফাউন্ডেশনের উদ্যোগ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০-এর অধিক সুবিধাবঞ্চিত, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাবার ও কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোভা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান Akramul Haider। তিনি বলেন, "সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা আমাদের আনন্দ অন্যের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারি।"

Free Lunch Provide on Eid Day
Free Lunch Provide on Eid Day
Free Lunch Provide on Eid Day
Free Lunch Provide on Eid Day

ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নোভা ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

🤝 মানবতার সেবায়, মানুষের পাশে

📍 নোভা ফাউন্ডেশন নিজস্ব অফিস প্রাঙ্গণ

View Details
মানবতার সেবায় নোভা ফাউন্ডেশন: ধারাবাহিকতায় আরও একটি সফল দিন

মানবতার সেবায় নোভা ফাউন্ডেশন: ধারাবাহিকতায় আরও একটি সফল দিন

গত ০৮ মে ২০২৬, রোজ শুক্রবার, বগুড়ার গাবতলীর মহিষাবানে নোভা ফাউন্ডেশনের উদ্যোগে আবারও অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এই ক্যাম্পেইনে আমরা পাশে দাঁড়িয়েছি সেইসব মানুষের, যাদের কাছে সঠিক চিকিৎসাসেবা পাওয়া আজও কঠিন।

কার্যক্রমের মূল চিত্র:

  • 🩺 ৮০+ অসহায় ও দুস্থ পরিবারকে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান।
  • 💊 বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ।
  • 📢 স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিশেষ দিকনির্দেশনা।
Medical Camp Program May 2026
Medical Camp Program May 2026
Medical Camp Program May 2026
Medical Camp Program May 2026
Medical Camp Program May 2026
Medical Camp Program May 2026

প্রতি মাসের প্রথম শুক্রবার আমাদের এই মানবিক প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মানুষের হাসিমুখ আর কৃতজ্ঞ চোখের ভাষা আমাদের মনে করিয়ে দেয়—সেবাই পরম ধর্ম।

আমাদের এই মহৎ যাত্রায় অংশীদার হতে বা অনুদান দিতে ভিজিট করুন: 🌐 www.nova.org.bd/donate

পাশে থাকুন, ভরসা রাখুন নোভা ফাউন্ডেশনে। একসাথে গড়ি মানবিক ও সুন্দর আগামী।

View Details

Your Gift Can Save Lives

Your gift will be used to provide help where it's needed most.

Donate Now

Helping Poverty

Let's join with the Nova Foundation to solve the social problems.

Become A Volunteer